ছবি: সংগৃহিত।

আবাসিক হোটেলে অনৈতিক কাজে লিপ্ত থাকতেন তারা। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন ৬ জন পুরুষ ও ১২ জন নারী। 

 


শুক্রবার (১১ সেপ্টেম্বর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদেরকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 


আটক আরমান হোসেন (২২), নাছির উদ্দিন (৩২), মিজানুর রহমান (২২), মোজাম্মেল হোসেন (২০), রাকিব হোসেন (১৯) ইমাম হোসেন (৫০) ও ১২ জন নারী।

 


পুলিশ জানায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বেগমগঞ্জ চৌমুহনী পৌরসভা এলাকার রিলাক্স আবাসিক হোটেলে এক পুরুষ ও ৫ নারীকে অভিযান চালিয়ে আটক করা হয়।

 


একই দিন বিকেল ৫টার দিকে রাজ আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে ৭ নারী ও ৫ পুরুষকে আটক করে পুলিশ। 

 

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার পেয়ার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৩