ছবি: সংগৃহিত।
দুধ দিয়ে গোসল করে অনলাইন ক্যাসিনো বা জুয়া না খেলার প্রতিজ্ঞা করেছেন সজীব মিয়া নামের এক যুবক। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে খাগড়াছড়ির রামগড় উপজেলার ওই যুবক ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন।
সজীব জানান, মোবাইল ফোনে বিজ্ঞাপন দেখে তিনি ক্যাসিনোয় আসক্ত হয়ে গত কয়েক বছরে প্রায় ১৫ লাখ টাকা খোয়ান। সম্প্রতি বিয়ের পর নববধূর অনুরোধ ও স্থানীয় মুরুব্বিদের পরামর্শে তিনি এ পথ থেকে চিরতরে ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
সজীবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রামগড় থানার ওসি নাজির আলম। তিনি জানান, 'সজীবকে ধন্যবাদ জানাই তার এমন আত্মউপলব্ধির জন্য। তার এ পথ অনুসরণ করে অন্য পথভ্রষ্ট যুবকরাও অনলাইন জুয়া ছেড়ে ভালো পথে ফিরবে- এটাই আমাদের প্রত্যাশা।'
সিলেটভিউ২৪ডটক/ডেস্ক/আশিক-১১




