মরমী সাধক বাউল শাহ আব্দুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ‘শাহ আব্দুল করিম পরিষদ বিশ্বনাথ উপজেলা শাখা’র উদ্যোগে এর আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হাজী আব্দুল হাই। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রচার সম্পাদক আরশ আলী ও শেষে দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেস্টা মন্ডলীর সদস্য হাজী সিতাব আলী।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সেবুল মিয়ার সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক আছমত আলী লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সিতাব আলী, আব্দুল হামিদ, মনোয়ার আলী, অজিত চন্দ্র দেব, সিজিল মিয়া।

অনুষ্ঠানে এসময় সংগঠনের সহ সভাপতি এমরান খান, সহ সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, সংগঠক এনামুল হক প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/এসডি-২৩