ছবি: সিলেট ভিউ।

মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের অভিযানে ২ জনকে আটক করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) তাদেরকে আটক করে বড়লেখা থানা পুলিশ।

 



আটক ব্যক্তি শাহিন আহমদ (১৯) ও আফজাল হোসেন (২০)। এ সময় তাদের কাছ থেকে সীমান্ত দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা ৪টি ভারতীয় ষাঁড় বাছুর উদ্ধার করা হয়।

 


পুলিশ জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে হাজীগঞ্জ বাজার গরুর হাট সংলগ্ন রেললাইনের পূর্ব পাশে অভিযান পরিচালনা করা। এ সময় অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আনা ৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। জব্দকৃত গরুর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩৫ হাজার টাকা। 

 


এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান।

 

 

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৪