ছবি: সিলেট ভিউ।
হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর গ্রামের মৃত নেংরু কর্মকারের ছেলে বিষু কর্মকার (৪২) ও একই গ্রামের মৃত বুদ্ধেশ্বর সাঁওতালের ছেলে নিপেশ সাঁওতাল (২২)।
এসআরবি-৯ জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে চুনারুঘাট থানার দেওড়গাছ ইউনিয়নের চাকলাপুঞ্জি চা-বাগানের সামনে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআরবি'র উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা হয় ২০ কেজি গাঁজা।
এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধার করা মাদকদ্রব্যসহ আটককৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাব-৯-এর চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৯




