সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা আহ্বান করা হয়েছে।
আগামীকাল শনিবার সকাল ১১ টায় কলেজের এম সাইফুর রহমান ভবনের মনোবিজ্ঞান ১২০২ নম্বর কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক মোহাম্মদ বিলাল উদ্দিন এবং সদস্যসচিব মো. আবদুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
নির্ধারিত তারিখ ও সময়ে মুরারিচাঁদ কলেজের বাংলা বিভাগের সকল প্রাক্তন শিক্ষার্থী ও সতীর্থদের সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩




