ছবি: ফাইল ছবি।

সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ।

 



এসএমপির মিডিয়া শাখা জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মহানগরীর বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৬৫টি যানবাহন আটক করা হয়েছে।

 


এদিকে একই সময় এসএমপির অভিযানে বিভিন্ন অপরাধে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেফতার এবং মেট্রো অধ্যাদেশে গ্রেফতার আসামি রয়েছেন।

 


এ সময় ৩ হাজার ২৫০ কেজি ভারতীয় চা-পাতা, ২০০ পিস চকলেট ও ২০০ পিস সাবান উদ্ধার করা হয়।

 


এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪/আশিক-০৬