ছাত্র হত্যাকারী, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত ফ্যাসিস্ট, খুনি হাসিনা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে কানাডার টরন্টোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় টরন্টোর ড্যানফোর্থে পদ্মা রেস্টুরেন্টের পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কানাডা পশ্চিম বিএনপি, অন্টারিও বিএনপি ও টরন্টো সিটি বিএনপি এবং কানাডা যুবদল ও অংঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ টরন্টো সিটি বিএনপির সভাপতি মঈন উদ্দিন চৌধুরী এর সভাপতিত্বে অন্টারিও বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু জহির সাকিব এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কানাডা পশ্চিম বিএনপির সভাপতি খন্দকার আব্দুল আহাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ তপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী রনি, অন্টারিও বিএনপির সাবেক সভাপতি জাকির খান, শাহিদুর রহমান, হাফিজুর রহমান লিটন, অন্টারিও বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইমন চৌধুরী, সহ-সভাপতি গোলাম রনি, টরন্টো সিটি বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাহিদ আহমেদ, অন্টারিও বিএনপির প্রচার সম্পাদক বিলাল আহমেদ চৌধুরী, কানাডা যুবদল নেতা আলী হোসেন, সুহেলুজ্জামান খান, মোঃ রাশেদুজ্জামান রাহেল।
সমাবেশে আরোও উপস্থিত ছিলেন- অন্টারিও বিএনপির সহ-সভাপতি আবু জাহিদ আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ বাহার উদ্দিন, সহ দপ্তর সম্পাদক মোঃ ফজলুল জুবায়ের লস্কর, পরিবেশ বিষয়ক সম্পাদক শাহিন আলম, সিটি বিএনপির প্রচার সম্পাদক ইয়াসিন হোসাইন জয়, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ফাইয়াজ ফরহাদ, অর্থ সম্পাদক আল আমিন, স্বেচ্ছাসেবক সম্পাদক জীবান আহমদ বাদশা, সদস্য আব্দুল হামিদ চৌধুরী, সৈয়দ মোমেনুজ্জামান, যুবদলের জালাল হাউলাদার, তাসনিম চৌধুরী, তাজুল ইসলাম তাজ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই আগস্ট গণহত্যাসহ সকল মানবতাবিরোধী অপরাধের বিচার এবং ঘোষিত রায় দ্রুত কার্যকর করতে হবে। তারা প্রবাস থেকেও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বাংলাদেশের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন এবং ফাঁসি চাই স্লোগান দেন।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি সফল করায় ধন্যবাদ জানানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/বুলবুল/এসডি-১৪




