ছবি: সিলেট ভিউ।
সুনামগঞ্জে ছাতক থেকে একজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। শুক্রবার বিকেল ৫টার দিকে সুনামগঞ্জের ছাতক পেপার মিল বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত জহিনূর (২৮) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. আতাবুরের ছেলে।
এসআরবি জানায়, গোপন সংবাদ পেয়ে এসআরবি সদস্যরা পেপার মিল বাজারের কাছে একটি পিকআপ ভ্যান থামার সিগন্যাল দেয়। এসময় এক ব্যক্তি পিকআপ ভ্যান রেখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে পিকআপ তল্লাশি করে ভারতীয় ৩৭৩ পিস শাড়ি, ১৭ পিস লেহেঙ্গা, ১ হাজার ৪৩৪ পিস ফেসওয়াশ, ২৬৭ পিস সানস্ক্রিন, ৪১০ পিস ময়েশ্চারাইজার ক্রিম, ৬ পিস শ্যাম্পু ও ৫ পিস প্রোটিন পাউডার জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে এসআরবি।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক ব্যক্তি ও জব্দকৃত পণ্য ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-১/আশিক/০৮




