ছবি: ফাইল ছবি।

আগামী বছর জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। রবিবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নিজ ভবনে তিনি এসব কথা জানান। 

 


নির্বাচন কমিশনার বলেন, 'আগামী ১২ নভেম্বর প্রাথমিকভাবে নির্বাচনের সময়সূচি নিয়ে যে পরিকল্পনা করা হয়েছিল, সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নভেম্বর ও ডিসেম্বর মাসে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হচ্ছে না।'


তিনি আরও জানান, তফসিল ঘোষণা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি। এছাড়া, ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বরে রাজনৈতিক দল সহ স্টেকহোল্ডারদের যে সংলাপ হওয়ার কথা ছিলো সেটিও বাতিল করেছে ইসি।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৩