ছবি: সংগৃহিত

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরকে বদলি করা হয়েছে।

 


সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স।

 

প্রজ্ঞাপনে চট্টগ্রাম নগরীর গুরত্বপূর্ণ থানা হিসেবে পরিচিত কোতোয়ালি থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুরসহ বিভিন্ন জেলার আরও ৪ জনকে নতুন বদলিকৃত কর্মস্থল ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) যোগদানের জন্য আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণের কথা বলা হয়েছে।

 

আদেশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ২৩ সেপ্টেম্বর থেকে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে বলে গণ্য করা হবে।

 

কী কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ এখনো এরকম কোনো তথ্য পাননি বলে জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৩