ছবি: সংগৃহিত।
খুলনা মহানগরীর খানজাহান আলী রোডের একটি আবাসিক হোটেলে সোহেল রানা বাবুর (৩৫) হত্যার প্রাথমিক কারণ জানতে পেরেছে পুলিশ। এ ঘটনায় ফাতেমা আক্তার (২৫) নামে এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।
পুলিশ জানায়, নিহত সোহেল রানার আগের এক স্ত্রী রয়েছেন। যিনি ঢাকায় থাকেন এবং তাদের মধ্যে কোনও যোগাযোগ নেই। এদিকে ফাতেমার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং ফাতেমা তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রিপন জানান, রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে বাগবিতণ্ডার একপর্যায়ে ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ফাতেমা। অভিযুক্তকে থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহত সোহেলের আট বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে বলে জানা গেছে। তিনি লবণচরা থানার হরিণটানা অটোস্ট্যান্ড রোডের লোকমান ফকিরের ছেলে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০১




