ছবি: ফাইল ছবি।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৯ জন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে সোমবার (২২ সেপ্টেম্বর) নতুন শনাক্ত রোগীদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে দুজন রয়েছেন।
এদিকে, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ২৯ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৯ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৪ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে একজন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৪০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন তিনজন।
জেলাভিত্তিক হিসাবে, সিলেটে ৭৪ জন, সুনামগঞ্জে ৭৬ জন, হবিগঞ্জে ১৪২ জন এবং মৌলভীবাজারে ৩৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে সিলেটে একজন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া সিলেট বিভাগের বাইরের জেলা থেকে আসা আরও ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ময়মনসিংহের একজন, মুন্সিগঞ্জের একজন, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচজন, নেত্রকোনার দুজন, বরিশালের একজন, নোয়াখালীর একজন ও ফেনীর একজন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২২ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪/আশিক-০২




