ছবি: সংগৃহিত
রাজধানীতে নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৪৫টি মামলা করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৩৮ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৮৩ জন, তেজগাঁও বিভাগ ৮০ জন, মিরপুর বিভাগ ৯০ জন, গুলশান বিভাগ ৩৩ জন, উত্তরা বিভাগ ৩৪ জন ও গোয়েন্দা বিভাগ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে একটি দেশীয় ওয়ান শ্যুটার গান, একটি সিসার কার্তুজ, দুটি ছুরি, ৫০ কেজি গাঁজা, ২৯৯ পিস ইয়াবা, ২৩ বোতল বিদেশি মদ, একটি পিকআপ, ১১টি মোবাইল ফোন, একটি স্টিলের রড, ৫টি কাঠের স্ট্যাম্প, দুটি বোতলের ছিপি, কিছু ফুয়েল পেপার, ৪ হাজার ৫০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৫




