সিলেটের ওসমানীনগরে মাছুখালী খাল থেকে আব্দুল ওয়াহিদ (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইসলামপুর গ্রামের নিজাম উদ্দিনের বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশে মাছুখালী খালে স্থানীয় জেলেরা একটি মরদেহ দেখতে পান। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগীতায় লাশ উদ্ধার করে।
নিহত আব্দুল ওয়াহিদ উপজেলার সাদিপুর ইউনিয়নের খসরুপুর গ্রামের মৃত শমশের উল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবারের বরাতে পুলিশ সুত্রে জানা গেছে।
পুলিশ সূত্র জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টার দিকে আব্দুল ওয়াহিদ ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের তার মামা আব্দুল হালিমের বাড়িতে যান। রাতে সেখানে খাওয়া-দাওয়া শেষে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে মাছুখালী খালের পাড়ে একটি গাছের নিচে বসেন। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ইসলামপুর গ্রামের মাছুখালী খালে স্থানীয় জেলেরা খালের পানিতে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থখলে গিয়ে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করে। নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে পরিচয় নিশ্চিত করেন।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্থুত করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/রনিক/এসডি-২৩






