ছবি: সংগৃহিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাঁচ পুলিশ কর্মকর্তাকে জনস্বার্থে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জারি করা পৃথক কার্যালয় আদেশে এই রদবদল আনা হয়।

 


কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এই আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

 

প্রথম প্রজ্ঞাপনে (স্মারক নং-ডিএমপি(সদর)/প্রশাসন/এ-১৯০-২০২৬/১৭৭৭) পদায়নকৃত কর্মকর্তারা হলেন-

 

সাগর দিপা বিশ্বাস (বিপি-৮৯১৯১৬৭৮৩৪৬): অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআইআরএইচএআরসি বিভাগ, ডিএমপি, ঢাকা) থেকে পদায়ন করা হয়েছে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআইআর) হিসেবে, পিআইআরএইচএআরসি বিভাগ, ডিএমপি, ঢাকায়।

 

আরিফা আশরাফ পিংকি (বিপি-৮৯১৯১৬৭৪৩৩৬): অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা থেকে পদায়ন করা হয়েছে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিউএম-দক্ষিণ) হিসেবে, পিউএম-দক্ষিণ বিভাগ, ডিএমপি, ঢাকায়।


দ্বিতীয় প্রজ্ঞাপনে (স্মারক নং-ডিএমপি(সদর)/প্রশাসন/এ-৭১-২০২৬/১৭৮০) পদায়নকৃত কর্মকর্তারা হলেন-

 

মেহেদি হাসান শাকিল (বিপি-৮৯১৯২২৪৩০৭৬): সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-শাহবাগ জোন) ট্রাফিক-রমনা বিভাগ, ডিএমপি, ঢাকা থেকে পদায়ন করা হয়েছে সহকারী পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) হিসেবে, রমনা বিভাগ, ডিএমপি, ঢাকায়।

 

মোহা. নাসিম এ-গুলশান (বিপি-১৯১২২১৭৬৯১১): সহকারী পুলিশ কমিশনার (নিউমার্কেট জোন) রমনা বিভাগ, ডিএমপি, ঢাকা থেকে পদায়ন করা হয়েছে সহকারী পুলিশ কমিশনার (অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম) হিসেবে, গোয়েন্দা-ওয়ারী বিভাগ, ডিএমপি, ঢাকায়।

 

মো. নাদিম হায়দার চৌধুরী (বিপি-৯২২২২৫০০০১১): সহকারী পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা থেকে পদায়ন করা হয়েছে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-শাহবাগ জোন) হিসেবে, ট্রাফিক-রমনা বিভাগ, ডিএমপি, ঢাকায়।

 

উল্লেখ্য, উভয় আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পুলিশের বিভিন্ন স্তরে এবং ডিএমপির সংশ্লিষ্ট বিভাগগুলোতে প্রেরণ করা হয়েছে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৫