ছবি: ফাইল ছবি।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বগুড়ার কাহালু উপজেলায়। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাহালু উপজেলার বুড়ইল, শিলকওর, বীরকেদার, কাইট, দরগাহাট, নারহট্ট, মাধব বাঁকা, বিবিরপুকুর, লোহাজল, শেখাহার, ভোলতা, পাইকপাড়া, আটালিয়া, গুন্দিশ্বর, গুলিশারপাড়া, আমবাগান, কালাই ঘোনপাড়া, অন্তাহার, খামারপাড়া, কাজীপাড়া ও বাথই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ।
এ বিষয়ে কাহালু জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক মো. শাহাদৎ হোসেন জানান, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিরাপদ ও নিরবচ্ছিন্ন রাখতে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা প্রয়োজন। এ কারণে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০১






