বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, আসন্ন দূর্গাপূজায় সবাইকে সাত্ত্বিকতা বজায় রেখে ধর্মীয় আবহে পূজা পালন করতে হবে। এক্ষেত্রে সবাইকে নিজ নিজ এলাকায় সচেতন ভাবে দ্বায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যতে দুস্কৃতিকারিরা কোনো অপ্রতিকর ঘটনা সংগঠিত না করতে পারে।

এজন্য পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার প্রত্যেকটি ইউনিট থেকে সমন্বয় করে পূজা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মনিটরিং সেল গঠনের আহবান জানান।


তিনি শনিবার সিলেট ব্রম্ম মন্দিরে পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথি হিসাবে একথাগুলো বলেন।

প্যুজা পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বিপক কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত পরিচিত সভায় স্বাগত বক্তব্য দেন সংগঢ়নের সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও বর্তমান সহ সভাপতি এডভোকেট রঞ্জন ঘোষ, বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বিজয় বিশ্বাস, পূজা পরিষদ সিলেট মহানগর সভাপতি সুব্রত দেব,পূজা পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সিলেট জেলা কমিটির সহ সভাপতি অধ্যাপক ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল ভট্টাচার্য, ঐক্য পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ দেব, যুগ্ম সম্পাদক মালা দে, কোষাধ্যক্ষ বিদ্যুৎ কান্তি সেন, পূজা পরিষদ সিলেট জেলা শাখার প্রচার সম্পাদক রজত কান্তি চক্রবর্তী, কাঞ্চন রানী পাল, পাপ্পু বর্হি, শিবানী দে, রিশিকেশ দাস,চয়ন পাল, শিবু প্রসাদ চন্দ,শৈলেন কর, প্রতাপ চক্রবর্তী, বিপ্লব চক্রবর্তী, বিজন দেবনাথ, নমিতা দেব, প্রমথেশ দত্ত প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪