ছবি: সংগৃহিত।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতার দুই হাত ও দুই পায়ের রগ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে আহত এই ছাত্রলীগ নেতা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 


রবিবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানার সীমান্তবর্তী এলাকার একটি ইটভাটায় এ ঘটনা ঘটে বলে জানা যায়। তিনি সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালোরার চর গ্রামের মো. মনিরের ছেলে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, 'হামলাকারীরা বশিরের বন্ধুবান্ধব এবং তাদের বাড়িও সদর উপজেলায়। গভীর রাতে কেন তাকে ইটভাটায় নিয়ে যাওয়া হলো এবং কারা এ কুপিয়ে জখমের ঘটনায় সরাসরি যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।'

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৩