সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিন আর নেই।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


সদস্য তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এক শোকবার্তায় বলেন- তুহিন ছিলেন প্রতিভাবান এক তরুণ সাংবাদিক। তাঁর এই অবেলায় চলে যাওয়া সাংবাদিক অঙ্গনের জন্য এক বড় দুঃসংবাদ। এই শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। পাশাপাশি তুহিনুল হক তুহিনের শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার তাওফিক দান করুন। আমিন।


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫