ছবি: সংগৃহিত

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপনের অংশ হিসেবে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সিলেট উপজেলা পর্যায়ে একাধিক ইভেন্টে  সাফল্য অর্জন করেছে গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থীরা।

 


প্রতিযোগিতার বাংলা রচনা 'ক' গ্রুপে ১ম স্থান মৌরী রাণী দাস, নজরুল সংগীত 'খ' গ্রুপে ১ম স্থান ঝুমা দেব,  'খ'  গ্রুপে বাংলা রচনা এবং কবিতা আবৃত্তিতে ১ম স্থান অর্জন করে নূরেন ফাইজা নওরিন।

 

বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন ও ভবিষ্যৎ সাফল্য অর্জনে শুভ কামনা জানিয়েছেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান।

 

সিলেটভিউ২৪ডটকম/ইকে-১১