সিলেট নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের ঝেরঝেরীপাড়া এলাকা পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পরিদর্শনকালে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং জলাবদ্ধতার সমস্যা সরেজমিনে পরিদর্শন করেন।


এ সময় কাইয়ুম চৌধুরী জলাবদ্ধতা নিরসনে সরু খাল প্রশস্তকরণে উচ্চপর্যায়ের টিম গঠন করে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। পাশাপাশি সহকারী প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মতিনকে আগামীকাল থেকেই প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সেলিম আহমদ চৌধুরী, মিসবাহ উল ইসলাম চৌধুরী, মনসুর আহমদ লস্কর, মাওলানা মাহমুদ সোয়াইব, ফয়জুর ইসলাম বাবুল, সাবেক কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, এভারগ্রীন ক্রীড়া সংস্থার সভাপতি আলতাফ হোসেন চৌধুরী জুয়েল, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ খান, ঝেরঝেরীপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি মুশফিক উস সামাদ চৌধুরী, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকের আহমদ ও সাবেক ছাত্রনেতা মিনহাজুর রহমান মিনহাজ।

এ ছাড়া উপস্থিত ছিলেন এভারগ্রীন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডা. ফজলুল হক সোহেল, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ মোহাম্মদ তাহমীম সোবহান, অর্থ সম্পাদক মাওলানা আহমাদ সামসুদ্দিন, দফতর সম্পাদক শামসুর রহমান কামাল, ক্রীড়া সম্পাদক রাহাত খান মুন্না, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক আবিদ, কার্যকরী কমিটির সদস্য মইনুর রশীদ চৌধুরী শাহীন, আমিনুর রশীদ চৌধুরী ফয়সল, সাইফুল ইসলাম টিপু, এমদাদুর রহমান, ফারদিনুর রহমান রাইয়ান ও সৈয়দ সাদিকুজ্জামান সাদী।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩