ছবি: সংগৃহিত।

বিএনপির জেলা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ অক্টোবর) মধ্যরাতে রাজবাড়ী জেলা শহরের আজাদী ময়দান এলাকায় এ ঘটনা ঘটেছে।

 


স্থানীয় বিএনপি নেতারা জানান, সরকারের সাফল্য নস্যাৎ করতে পরাজিত শক্তি ও আওয়ামী লীগের দোসররা এ ঘটনা ঘটিয়েছে। 

 

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্যসচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল বলেন, 'কার্যালয়টি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই আগুন দেওয়া হয়েছিল। তবে কোনো কারণে কার্যালয়ের কেচি গেইট ভাঙতে পারেনি হামলাকারীরা। ফলে গেটের সামনে থাকা ব্যানার-ফেস্টুন পুড়ে গেলেও কার্যালয়ের ভেতরে আগুন ছড়িয়ে পড়েনি।'

 

এ ঘটনায় মামলার প্রস্তু‌তি নেওয়া হ‌চ্ছে। সেইসঙ্গে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতারা।

 

আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘো‌ষ।

 

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৬