সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার সঙ্গে মতবিনিময় করেছেন সিলেটের বিশ্বনাথ পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘সবার সার্বিক সহযোগিতা নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। আমাদের মনে রাখতে হবে, বিএনপির প্রধান লক্ষ্যই হচ্ছে দুর্নীতিমুক্ত ও উন্নয়নশীল বাংলাদেশ গড়ে তোলা। পরিবর্তনের অঙ্গীকার নিয়েই তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি।’
পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর আসাদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, নানু মিয়া, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, ত্রাণ বিষয়ক সম্পাদক সেফু চৌধুরী, বিএনপি নেতা জুয়েল আহমদ, শেখ আমির আলী, হেলাল উদ্দিন, আরশ আলী, জাহাঙ্গীর আলী, ছালিক আহমদ, আব্দুল আহাদ, আব্দুর রাজ্জাক, আইন উদ্দিন, পৌর কৃষক দলের আহবায়ক নূর আলী, সদস্য সচিব আব্দুল আজিজ, পৌর শ্রমিক দলের আহবায়ক শানুর আলী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নূরুজ্জামান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তসলিম আলী।
সিলেটভিউ২৪ডটকম/প্রনঞ্জয়/মআস-০৫






