যুক্তরাজ্যে বসবাসরত দক্ষিণ সুরমাবাসীর আর্থসামাজিক উন্নয়ন সংস্থা দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) পূর্ব লন্ডনের মাইদা গ্রিল রেস্টুরেন্টে দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের ২০২৬-২৮ সালের নব নির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।
.gif)
সংগঠনের সভাপতি আব্দুর রশিদ বাবুল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেবুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গাজী আব্দুল আহাদ।
সভায় নতুন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময়ের পরে কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরেণ সাধারণ সম্পাদক সেবুল ইসলাম।
পরে সাবেক কমিটির কাছ থেকে আনুষ্ঠানিক দ্বায়িত্ব গ্রহণ করেন নতুন কমিটি।
সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি হোসেইন আহমদ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সেলিম আহমদ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শাহজাহান শিকদার, সাবেক সাধারণ সম্পাদক এম এ আলী, সাবেক সিনিয়র সহ সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাবেক সহ সভাপতি এমদাদুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোস্তফা মিয়া, সহ সভাপতি আব্দুল মতিন, সহ সভাপতি কাজী বাবর উদ্দিন আহমেদ, সহ সভাপতি সিদ্দিকুর রহমান জয়নাল, সহ সভাপতি এমদাদুল হক পাভেল, সহ সভাপতি বদরুল হক শাহীন, সহ সভাপতি হোসেন আহমদ, সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইলিয়াছ আলী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক ডালিম আহমদ, সহ সাধারণ সম্পাদক সালেহ আহমদ, সহ কোষাধ্যক্ষ তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান আজাদ, প্রচার সম্পাদক শিপন শিকদার ফাত্তাউর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ফয়সল, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক তওয়াহিদুর রহমান টিপু, ধর্ম সম্পাদক গাজী আব্দুল আহাদ, সহ প্রচার সম্পাদক আব্দুল লতিফ সোহেল, কার্যকরী সদস্য নজরুল ইসলাম বাবুল, জয়নাল আবেদীন, আলীম উদ্দিন ফয়সল, শাহ রায়হান উদ্দিন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৩





