ছবি: সিলেট ভিউ।

হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯) অভিযান চালিয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ একটি সক্রিয় ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায় নি।



এসআরবি জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানার বৈরাগী টিলার পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআরবির উপস্থিতির উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বাঁশঝাড়ের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় সাদা কাপড়ে মোড়ানো একটি ম্যাগাজিনসহ ৭.৬৫ এমএম মডেলের ১টি সক্রিয় বিদেশি পিস্তল (ASUPER UNIVERSEL MADE IN ITALY-026M KLR NO-11011) ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


এ ব্যাপারে অস্ত্রগুলো জিডি মূলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 


সিলেটভিউ২৪ডটকম/আশিক-০২