বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্র্তৃক অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের বিভাগীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপনস্থ একটি কমিউনিটি সেন্টারে শনিবার (১০অক্টোবর) দিনব্যাপি এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সিলেট বিভাগের চার জেলা ও উপজেলা থেকে ভিলেজ ইলেকট্রিশিয়ানরা অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ওসমানীনগর জোনাল কার্যালয়ের ভিলেজ ইলেকট্রিশিয়ানের সভাপতি শিব্বির আহমদ।
সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিদুর রহমান ও প্রচার সম্পাদক মলিক মিয়া, ছাতক জুনাল শাখার সাধারণ সম্পাদক বিধান দেব, বালাগঞ্জ-ওসমানীনগর জোনাল কার্যালয়ে সাধারণ সম্পাদক মাহমুদ আলী যৌথ পরিচালনা বক্তারা বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে ভিলেজ ইলেকট্রিশিয়ানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিদ্যুৎ সংযোগ স্থাপন, বৈদ্যুতিক ত্রুটি নিরসন এবং গ্রাহকসেবার মানোন্নয়নে কাজ করা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্র্তৃক অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের পেশাগত স্বীকৃতি নিশ্চিত করা জরুরি। ভিলেজ ইলেকট্রিশিয়ানরা মাঠপর্যায়ে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও দায়িত্ব পালন করে থাকেন। তাঁদের কাজের পরিবেশ উন্নয়ন, পেশাগত সমস্যা সমাধান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদার প্রয়োজন।
এ সময় তাঁদের পেশাগত বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনের ২য় পর্বে ভিলেজ ইলেকট্রিশিয়ান সিলেট বিভাগীয় কমিটি ঘোষনা করা হয়। ওই কমিটিতে সভাপতি মনোনিত করা হয় শাহেদ মিয়াকে। রিয়াজ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও খছরু মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়। পরে নবগটিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্ঠা আইয়ুব আলী।
সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলা শাখার সভাপতি এনামুল ইসলাম, মোলভীবাজার জেলা শাখার সভাপতি সেলিম মিয়া, সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক খছরু মিয়া, নবগটিত বিভাগীয় কমিটির সদস্য তৈমুছ খাঁনসহ অনেকেই। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মুমিন ও গীতা পাঠ করেন, দিপঙ্কর দেবনাথ।
সিলেটভিউ২৪ডটকম/রনিক/এসডি-২১





