আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলা সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১ বছরের মেয়াদের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে মো: রুবেল আহমদ-কে আহ্বায়ক ও মো: হুমায়ন রসিদ-কে সদস্যসচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বে থাকা রেজাউল ইসলাম নাহিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০১





