ছবি: সিলেট ভিউ।

সৌদি আরবে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা হবিগঞ্জের মাধবপুরের গৃহকর্মী রেহেনা খাতুনের পাশে দাঁড়িয়েছেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। 


মঙ্গলবার (১৩ অক্টোবর) ইউএনওর কার্যালয়ে তাহাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাফিউর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।  



রেহেনা তার দুর্দশা, ঋণগ্রস্ততা ও আর্থিক সংকটের কথা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে। সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি ও দালালের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা নেওয়াসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। 


রেহেনা জানান, ইউএনও স্যারের এই সহযোগিতা আমি চিরদিন মনে রাখব। আমি অনেক ঋণগ্রস্ত, এই টাকা আমার অনেক কাজে আসবে।


ইউএনও মেহেদী হাসান জানিয়েছেন, রেহেনার লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি রেহেনার অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

সিলেটভিউ২৪ ডটকম/সানাউলহক/আশিক-১৩