বরিশাল থেকে সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটে ঘুরতে এসেছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। তবে ঘুরাঘুরি শেষ হওয়ার আগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে মৃত্যু হয়েছে তার। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।


নিহত আওয়ামীলীগ নেতা মো. মনিরুজ্জামান মিয়া (৪৫)। তিনি বরিশালের গৌরনদী পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব হোসেন মিয়ার ছেলে।  



জানা যায়, গত ১২ অক্টোবর বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া এলাকার প্রায় ৩০ জনের একটি দল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন। তাদের সফরসঙ্গী হিসেবে মনিরুজ্জামান ছিলেন। বুধবার সকালে হাওরে বোটের মধ্যে বসে হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিক তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।


নিহত মনিরুজ্জামানের সফরসঙ্গী আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা জামাল সিকদার জানান, তারা সিলেট-সুনামগঞ্জে ঘুরতে এসে ছিলেন। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মনিরুজ্জামান। এরপর সকালে নিহতের মরদেহ নিয়ে তারা বরিশালে রওয়ানা দিয়েছেন বলে জানা গেছে।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৩