ছবি: সিলেট ভিউ।
সিলেট নগরীর মির্জাজাঙ্গালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। রবিবার (১৮ অক্টোবর) বিকেলে ৪ টার দিকে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন জানায়, অভিযানে নকল সিগারেট বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে দোকান মালিককে সতর্ক করে ভবিষ্যতে এ ধরনের অনিয়মে জড়িত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
জানা গেছে, অভিযানে মুদি দোকান প্রত্যাশা বাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব সিলেটভিউ২৪ডটকমকে বলেন, জেলা প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানকালে যেখানে অনিয়ম পাওয়া যাবে সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, নকল পণ্য বিক্রির মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করা হলে তা বরদাশত করা হবে না। জনস্বার্থ রক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৬/আশিক-০৯





