ছবি: সংগৃহিত
জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)-এর সিলেট মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার ১৯ (অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়।
জিয়া সাইবার ফোর্সের চেয়ারম্যান নাসির ওয়াহিদ ফাইজাল, মহাসচিব শফিকুল ইসলাম এবং প্রধান সমন্বয়ক ওয়াহিদ-উন-নবী, গ্রুপ ক্যাপ্টেন (অব:) যৌথভাবে স্বাক্ষর করে এই কমিটির অনুমোদন দেন।
নবগঠিত এই কমিটিতে সৈয়দ ইমরান আলীকে আহ্বায়ক এবং মোঃ আবু খালেদ রাজাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া মোঃ খালেদ আহমেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আহমেদ ফেরদৌস সাকেরকে সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবু হানিফ, শাহিন আহমেদ, মোঃ ওমর ফারুক, আব্দুল বাছিত মুকিত, মোঃ সায়েম উদ্দিন, মোহাম্মদ শামছুদ্দোহা, মোঃ শামীম আহমেদ, মোঃ কামরুল হাসান, মোঃ মুজাক্কির আলম এবং সাইফুল ইসলাম হাবিব। সদস্য- আশফাক হোসেন, ফারহান আহমদ, ফাহিম আহমদ, জামিল আহমেদ, মোঃ ইফতেখার হোসেন (রাজু), তানভীর আহমেদ এবং মোঃ মামুন মিয়া।
কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে সিলেট মহানগরের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়া এবং পাশাপাশি আগামী ৬০ দিনের মধ্যে সিলেট মহানগরের অধীনস্থ শাখা সমূহের আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/এহিয়া-০১/ইকে-০৬





