ছবি: সিলেট ভিউ।
সিলেট নগরীর তালতলা এলাকার বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসন জানায়, অভিযানকালে ফার্মেসিতে ওষুধ বিক্রির কার্যক্রম পরিদর্শন করা হয়। এ সময় চিকিৎসকদের স্যাম্পল হিসেবে সরবরাহ করা ওষুধ বিক্রির বিষয়টি ধরা পড়লে মেসার্স আল্-আরাফাহ্ মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল আলম জানান, ওষুধ বিক্রিতে অনিয়ম ও বিধিবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ রক্ষা এবং ওষুধ বিক্রিতে শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০৪/আশিক-২০





