ছবি: সংগৃহিত।

অজ্ঞাত বন্যপ্রাণীর আক্রমণে নারীসহ তিনজন আহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 


লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে রবিবার (২৫ অক্টোবর) বিকেল চারটার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- আমঝোল গ্রামের শহিদার রহমানের স্ত্রী শরিফা বেগম (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের ছেলে আফসার হোসেন (৪০) ও নজরুল ইসলাম।

 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় শরিফা বেগম বাড়ির পাশের ধান ক্ষেতে নিজের ছাগল খুঁজতে যান। এ সময় হঠাৎ একটি বন্যপ্রাণী তাকে আক্রমণ করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণীটি আফসার হোসেন ও নজরুল ইসলামকেও আক্রমণ করে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

স্থানীয় গোতামারী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোনাব্বেরুল হক জানান, আহত ব্যক্তিদের মধ্যে শরিফা ও আফসারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-২৪