ছবি: ফাইল ছবি।

সিলেটের ১৩ নবীন কর্মকর্তার পদায়ন হয়েছে ময়মনসিংহ বিভাগে। সিলেটের চার জেলার ১৩ কর্মকর্তার সহকারী কমিশনার হিসেবে পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও দেওয়া হয়েছে।
 

 


৪৫তম বিসিএসের মাধ্যমে নিয়োগ পাওয়া ২৬৬ জন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

 

রবিবার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 

ময়মনসিংহ বিভাগে পদায়ন পাওয়া সিলেটের ১৩ কর্মকর্তা হলেন- মৌলভীবাজারের মো. শরীফ উদ্দিন, সুনামগঞ্জের সোহেল আহমেদ, হবিগঞ্জের মো. নূরে আলম জাবেদ, সুস্মিতা দাস, শাওন দাশ, এইচ. এম. হাসনাইন ইনু ও কামরুজ্জামান, সিলেটের ফাহিমা বেগম, আব্দুর রউফ কাজল ও তোফায়েল আহমেদ এবং সুনামগঞ্জের বিধায়ক রায়, আফসানা মিমি ও তানিয়া আক্তার।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের সুপারিশ এবং চলতি বছরের ১৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে তাঁদের নিয়োগ দেওয়া হয়। পরে শিক্ষানবিস সহকারী কমিশনার হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন বিভাগীয় কমিশনারের অধীনে ন্যস্ত করা হয়েছে।

 

নির্দেশনা অনুযায়ী, কর্মকর্তাদের আগামী ১ নভেম্বর দুপুরের মধ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করতে হবে। এ সময় নির্ধারিত ওএসআর ও পিডিএস ফরম পূরণসহ প্রয়োজনীয় সনদপত্র ও ছবি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 


সিলেটভিউ২৪ডটকম/মআস-০৩