ছবি: সংগৃহিত

দূরত্বকে জয় করে এক পর্দায় যুক্ত হলেন উত্তর আমেরিকার বিভিন্ন রাজ্যের প্রবাসী বাংলাদেশিরা। ভার্চুয়াল মাধ্যমে শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করল ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা — ফোবানা — এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যকরী পরিষদ।

 


ভার্চুয়াল এই অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মাহবুবুর রহিম। তাঁকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার ডিউক খান ও মোহাম্মদ আলমগীর। অনলাইনে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে নির্বাচিত প্রতিনিধিরা শপথ বাক্য পাঠ করেন। এর মধ্য দিয়ে নতুন মেয়াদের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।

 

নেতৃত্বের শীর্ষে

 

নতুন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন ফ্লোরিডার এম রহমান জহির। তাঁর সঙ্গে রয়েছেন নিউইয়র্কের আবীর আলমগীর (ভাইস চেয়ারম্যান), ভার্জিনিয়ার ড. প্রিয়লাল কর্মকার (কার্যকরী সেক্রেটারি), ভার্জিনিয়ার এন্থনী পিয়ুস গোমেজ (জয়েন্ট সেক্রেটারি) এবং টেক্সাসের নাহিদা নাছের ইয়াসমিন (ট্রেজারার)।

 

আউটস্ট্যান্ডিং মেম্বার

 

শপথ নিয়েছেন পেনসিলভানিয়ার রবিউল করিম বেলাল, ক্যালিফোর্নিয়ার ড. জয়নুল আবেদীন ও মোহাম্মদ ইকবাল, টেক্সাসের শামসুদ্দোহা সাগর, জর্জিয়ার ড. মোহাম্মদ আলী মানিক ও মাহবুবুর ভূঁইয়া, ইলিনয়ের মকবুল আলী, ফ্লোরিডার বাবুল হাই এবং ভার্জিনিয়ার ড. আবদুস সাত্তার।

 

কার্যকরী সংগঠনের প্রতিনিধি

 

টেক্সাসের ইমতিয়াজ আহমেদ পাভেল, হাসনাত মোবিন, আজমল এ খান ও নাদিম ভূঁইয়া; মিশিগানের জাবেদ চৌধুরী; জর্জিয়ার জসিমউদ্দীন ও রাসেল ভূঁইয়া; কানসাসের রেহান রেজা; ভার্জিনিয়ার আবু রুমী, সামছুদ্দীন মাহমুদ, আখতার হোসেন, নুরুল আমিন, দিলশাদ চৌধুরী ও করিম সালাউদ্দীন; ফ্লোরিডার শফিকুল ইসলাম জুয়েল এবং ক্যালিফোর্নিয়ার তৌফিক এস খান তুহিন ও মোহাম্মদ এস হক সেন্টু।

 

নতুন পরিষদে নিউইয়র্ক, ভার্জিনিয়া, ফ্লোরিডা, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, পেনসিলভানিয়া, ইলিনয়, মিশিগান ও কানসাসের প্রতিনিধিত্ব রয়েছে।

 

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও সংগঠনগুলোর মধ্যে সমন্বয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে ফোবানা। ভার্চুয়াল এই শপথের মধ্য দিয়ে ২০২৬-২০২৭ মেয়াদের নেতৃত্বের পথচলা শুরু হলো নতুন প্রত্যাশা নিয়ে।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/ইকে-০৫