ছবি: সংগৃহিত
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটে এবার জিপিএ-৫ এর সাথে পাসের হারও কমেছে। এবার পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। ২০২৫ সালের তুলনায় যা শূন্য দশমিক ৯৬ শতাংশ কম। ওই বছর পাসের হার ছিল ৫১ দশমিক ৮৬।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস বেগম।
এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল ৭১ হাজার ৮৯৩ জন। এরমধ্যে পাস করেছে ৩৬ হাজার ৫৯৭ জন।
২০২৫ সালে মোট পরীক্ষার্থী ছিল ৬৯ হাজার ১৭২ জন। পাস করেছিল ৩৫ হাজার ৮৭১ জন।
এদিকে পাসের হারের মতোই এবার কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন। এরমধ্যে ছাত্র ৬১৩ ও ছাত্রী ৫৯১ জন।
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬০২ শিক্ষার্থী।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৩




