ছবি: সিলেট ভিউ।

সিলেটের কোম্পানিগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসামগ্রী জব্দ করেছে থানা পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।

 



শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কোম্পানীগঞ্জ থানা পুলিশ কোম্পানিগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বটতল গ্রামে মৃত লাল মিয়ার বাড়িতে অভিযান চালায়।

 


আটক ব্যক্তিরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার তারুয়া কালা সাদেক গ্রামের ময়না মিয়ার ছেলে মাহমুদুল হাসান রাব্বি (২২) এবং বটের তল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সারোয়ার জাহান (৩০)।

 


পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে ইসলামপুর ইউনিয়নের বটতল গ্রামে মৃত লাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২৯ কার্টন বিভিন্ন ধরনের ওষুধসামগ্রী উদ্ধার করা হয়। 

 


কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গনী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৬