ছবি: সংগৃহিত।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দল থেকে ছিটকে গেছেন মুমিনুল হক। তার অনুপস্থিতিতে সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার অমিত হাসান।
প্রথম টেস্টের স্কোয়াডে না থাকলেও সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন অমিত। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সিলেটের হয়ে ৫ ইনিংসে ৩৩৬১ রান করেছেন অমিত, যার মধ্যে একটি চোখ জুড়ানো ডাবল সেঞ্চুরিও রয়েছে।
এর আগে গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল অমিতের। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ২৫ রান করার পর পরবর্তীতে অস্ট্রেলিয়া সিরিজ, আফগানিস্তান টেস্ট এবং উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা পাননি এই ডানহাতি ব্যাটসম্যান। তবে এবার সুযোগ মিলেছে অমিতের।
সিরিজের পরের টেস্ট সিলেটে শুরু আগামী বৃহস্পতিবার।
সিলেট টেস্টের বাংলাদেশ স্কোয়াড:
নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও অমিত হাসান।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১৯




