ছবিঃ সিলেট ভিউ।

সিলেটের কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের একজনকে আটক করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের সামনে থেকে তাকে আটক করা হয়।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এই তথ্য জানিয়েছে।



আটক ফাহিদ ওরফে মো. ফাহিম আহম্মেদ (২৬) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সতপুর বন্নি এলাকার মৃত কানু মিয়ার ছেলে।


পুলিশ জানায়, বুধবার সকাল সোয়া ৮টার দিকে বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের সামনে এক ছিনতাইকারী পথচারীদের ধারালো ছুরা দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টা করছিল। এ সময় একটি ছোঁড়াসহ তাকে আটক করা হয়।তার বিরুদ্ধে মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা থানা ও সিলেটের শাহপরান (রহ.) থানায় ৩টি মামলা রয়েছে।


সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০১