সিলেটে আমির জাঙ্গুর সেঞ্চুরিতে প্রথম দিনে বড় সংগ্রহের ভিত পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব‍্যাট করতে নেমে প্রথম দিন ৭ উইকেটে ২৩৫ রান করেছে সফরকারীরা।

 


ম্যাচের প্রথম দিন আলোকস্বল্পতায় আগেভাগেই শেষ হলো প্রথম দিনের খেলা। এদিন খেলা হয়েছে ৭০ ওভার।

 

১৭১ বলে দুই ছয় ও ১১ চারে ১১১ রানে ব‍্যাট করছেন জাঙ্গু। ৬২ বলে তিন চারে ৩৫ রানে ব‍্যাট করছেন জাস্টিন গ্রেভস। পঞ্চম উইকেটে ১১৯ বলে তারা গড়েছেন ৭৭ রানের জুটি।

 

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান মিলে ৪২ ওভার বোলিং করেও কোনো উইকেট পাননি।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০৫