কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ৩ নেতাকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মতিঝিল থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৬ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডিত ৩ আওয়ামীলীগ নেতা গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে), বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মনির আহমেদ (ননী) এবং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু।
গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম, গ্রেপ্তারদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার মতিঝিল এলাকায় আত্মগোপনে ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/আশিক-০১




