সিলেটে চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি মহন অবশেষে এসআরবি-৯-এর জালে ধরা পড়েছেন। মহনের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। দীর্ঘদিন তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানোর পর অবশেষে তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯)।
শনিবার (৭ নভেম্বর) ভোরে দক্ষিণ সুরমা থানাধীন জৈনপুর ফকিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আমিনুল ইসলাম মহন (২৯) দক্ষিণ সুরমার জৈনপুর ফকিরপাড়া এলাকার সানর মিয়ার ছেলে।
এসআরবি-৯ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে জৈনপুর ফকিরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোয়াইনঘাট থানার দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত মহনকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটর বিভিন্ন অপরাধে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমিনুল ইসলাম মহনকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/মআস-০১




