ছবিঃ সিলেট ভিউ।

সিলেটের জৈন্তাপুরের সীমান্তবর্তী এলাকা থেকে দুই ভারতীয় খাসিয়াকে এয়ারগান, গুলি ও দা'সহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৮ বিজিবি)। 

 


বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জৈন্তাপুরের মিনাটিলা তাদেরকে আটক করা হয়।

 

আটককৃত ভারতীয় খাসিয়া নাগরিকরা হলেন— বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)।

 

বিজিবি সূত্রে জানা যায়, মিনাটিলা বিওপির সীমান্ত পিলার দিয়ে ভারতের দিক থেকে শূন্য লাইন অতিক্রম করে দুই খাসিয়া নাগরিক বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে ‘আনারস বাগান’ নামক স্থানে প্রবেশ করেন। এ সময় ওই এলাকায় টহলরত বিজিবির একটি দল তাদেরকে আটক করে। পরে তাদের কাছ থেকে ১টি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, ২টি দা এবং ২টি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। 

 

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, অবৈধভাবে অস্ত্র নিয়ে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। 

 

 

সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৮