ছবিঃ সিলেট ভিউ।
সিলেটের বিয়ানিবাজারে পুলিশের অভিযানে স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বিয়ানিবাজারের তিলপাড়া ইউনিয়নের দেবারাই গ্রামের আলী হোসেন (৩২)। তিনি স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়নের সাধারণ সম্পাদক। অন্যজন আলীনগর ইউনিয়নের মো. সামিউল হক (২৬)। তিনি যুবলীগের ইউনিয়ন কমিটির সদস্য।
পুলিশ জানায়, সন্তাস বিরোধী আইনের আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা ছিল। সম্প্রতি নাশকতার চেষ্টাও করেছিল তারা। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৪




