সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছাত্রলীগ নেতা মো. জুয়েল আহমেদ (২৭)। তিনি কানাইঘাটের মহেশপুর এলাকার মৃত. আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে কানাইঘাটের মহেশপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কানাইঘাট থানার সন্ত্রাস বিরোধী আইনের তদন্তে প্রাপ্ত আসামি ছাত্রলীগের সক্রিয় নেতা মো. জুয়েল আহমেদকে গ্রেফতার করা হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতার ছাত্রলীগ নেতাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক/এসডি-০৩




