নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট মহানগর শাখার এক সহ-সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে সুনামগঞ্জের ছাতক থানাধীন দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ছাত্রলীগ নেতা মিফতা উদ্দিন ওয়াহিদ (২৫ )। তিনি ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত রুপ মিয়ার ছেলে। তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ছাতক থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ৯ আগস্ট দায়ের করা। অপর মামলাটি ২০২৪ সালের ১৪ নভেম্বর দায়ের করা হয়েছিল।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-০৩




