ছবিঃ সিলেট ভিউ।

সিলেটের ‎বিয়ানীবাজারের দুবাগ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 


শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

‎
‎গ্রেপ্তার মো. সুলতান মাহমুদ সুমন (৪১) গয়লাপুর গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। পুলিশ জানায়, তিনি দুবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
‎

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হওয়ার সময় সুলতান মাহমুদ সুমনকে গ্রেপ্তার করা হয়।
‎
‎

‎বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর জানান, নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

সিলেটভিউ২৪ডটকম/তামিম/আশিক-০৬