সিলেটের গোলাপগঞ্জে ' ডায়বেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই' স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ ডায়াবেটিস সমিতি অনুমোদিত গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে এস এস ফার্মেসীর সম্মুখ থেকে র‍্যালিটি বের হয়।


র‍্যালিটি গোলাপগঞ্জ পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় ডায়াবেটিস প্রতিরোধে করণীয় সংক্রান্ত জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। পরে বেলা সাড়ে ১১টায় বিয়ানীবাজার উপজেলার আলী নগর ইউনিয়নের রামদা ত্রিমোহনী বাজারে গোলাপগঞ্জ ডায়াবেটিস সেন্টারের পরিচালক ডা. শাহিন আহমেদ এর তত্ত্বাবধানে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে প্রায় দুই শতাধিক মানুষকে বিনামূল্যে ঔষধ সহ ডায়াবেটিসের চিকিৎসা সেবা দেওয়া হয়।

এসময় র‍্যালি ও ক্যাম্পে উপস্থিত ছিলেন-  আলী নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম মনিরুজ্জামান মনির, রামদা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হানিফ, সমাজসেবক মৌক্তার আহমদ, গোলাপগঞ্জ পৌরসভা কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক ছালিক আহমদ, আল আমিন ফার্মেসির স্বত্তাধীকারি জাবেদ আহমদ, সমাজসেবক মো: আনা মিয়া, শিক্ষানুরাগী ইশতিয়াক আহমদ সুমন, সিলকো ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার মিল্লাদ হোসেন টিটু।

এছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১