সিলেট টেস্টে ডাবল সেঞ্চুরির পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরির দেখা পেয়েছেন তাওহিদ হৃদয়।
রবিবার (১৫ নভেম্বর) জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার বোলারদের কঠিন চ্যালেঞ্জ সামলে ৯ চারে ১৯৫ বলে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরিটি করেন হৃদয়।
সিলেটে এর আগের টেস্টেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন ২৫ বছর বয়সী ব্যাটার। একই ম্যাচের দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে ৮২ রান।
এবার জোহানেসবার্গে টানা তিন ইনিংসে পঞ্চাশছোঁয়া ও টানা দুই ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়লেন হৃদয়।
শুধু তা-ই নয়, দক্ষিণ আফ্রিকার মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হয়ে গেল হৃদয়ের। গত অগাস্টে বাংলাদেশ 'এ' দলের হয়ে খেলতে এসে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম/আশিক-১২




